প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় আগামীকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি হবে। শহরের খাসকাচারি মাঠে দুর্নীতির বিরুদ্ধে ওই গণশুনানির আয়োজন করা হয়েছে। এর আগে গণশুনানিতে অংশ নিতে আজ রোববার পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। পটুয়াখালী দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আবদুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে গণশুনানিতে অংশ নেবেন দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ, বরগুনা জেলা প্রশাসক বশিরুল আলম ও দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আক্তার হোসেন। এ ছাড়া পাথরঘাটার ইউএনওসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ওই শুনানিতে উপস্থিত থাকবেন। সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হলে ভুক্তভোগীরা অভিযোগ নিয়ে গণশুনানিতে অংশ নিতে পারবেন। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি