দুদকের গণশুনানি কাল চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বুধবার চট্টগ্রামে গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিদ্যুৎ বিভাগ ও সদর সাবরেজিস্ট্রি কার্যালয়ের সেবা নিয়ে নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। দুদক চট্টগ্রামের উপপরিচালক মো. মোশাররফ হোসেন মৃধা বলেন, গণশুনানিতে দুদকের কমিশনার নাসিরউদ্দীন আহমেদ উপস্থিত থাকবেন। সকাল দশটা থেকে বেলা দেড়টা পর্যন্ত শুনানি চলবে। যে কেউ উপস্থিত হয়ে অভিযোগ জানাতে পারবেন।