দুদকের চিঠির জবাব দিলেন খালেদার আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৈরব সেতু প্রকল্প ও জিয়া অরফানেজ ট্রাস্টের অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া চিঠির জবাব দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।গতকাল রোববার বিকেলে দুদকের উপপরিচালক মো. নুর আহম্মদ ও সহকারী পরিচালক হারুনুর রশীদের কাছে তিনি চিঠির লিখিত জবাব পৌঁছে দেন।জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্ট ও ভৈরব সেতু নির্মাণ প্রকল্প-সংক্রান্ত দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে খালেদা জিয়ার বক্তব্য জানতে দুদক কয়েক দফা চিঠি দেয়। এর জবাবে খালেদা জিয়ার আইনজীবী পঞ্চম বারের মতো এ চিঠি দিলেন।