দুদকের চেয়ারম্যান হলেন বদিউজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বদিউজ্জামানকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদকে।গতকাল বুধবার রাতে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমানের মেয়াদ শেষ হওয়ার পর গত সোমবার বদিউজ্জামানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে শূন্য পদের একজন কমিশনার নিয়োগ দেওয়ার জন্য বাছাই কমিটি করা হয়। সেই কমিটির সুপারিশের আলোকে নাসির উদ্দিনকে কমিশনার নিয়োগ দেওয়া হলো।গত রোববার দুদকের চেয়ারম্যানের পদ থেকে বিদায় নেন গোলাম রহমান। ২০০৯ সালের ২৪ জুন তিনি এ পদে যোগ দিয়েছিলেন।