দুদকের দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই উপপরিচালককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তাঁরা হলেন মো. আহসান আলী ও শফিকুল ইসলাম।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক দুটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশনের ০৩/২০১৪ নম্বর সভায় দুদকের দুই উপপরিচালকের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁদের বাধ্যতামূলক অবসর প্রদানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।’ গণকর্মচারী (অবসর) আইন ১৯৭৪-এর ৯ (২) ধারার ক্ষমতাবলে সরকার তাঁদের অবসর প্রদান করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তাঁরা অবসরজনিত সুবিধাদি পাবেন। গতকাল রোববার থেকে এ আদেশ কার্যকর হয়েছে৷