দুদকের নতুন ওয়েবসাইট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওয়েবসাইট এখন নতুন চেহারায়। জার্মান সাহায্য সংস্থা জিআইজেডের সহযোগিতায় নতুনভাবে তৈরি এ ওয়েবসাইট গতকাল মঙ্গলবার উদ্বোধন করেন দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের ধারাবাহিক অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সম্মেলনকক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। এর ঠিকানা www.acc.org.bd।
এ সময় দুদকের চেয়ারম্যান বলেন, ওয়েবসাইটটি উদ্বোধনের মাধ্যমে দুদক নতুন যুগে পদার্পণ করল। শুধু সারা দেশের মানুষই নয়, সারা বিশ্বের মানুষ এখন দুদকের কার্যক্রম সম্পর্কে একটি ক্লিকের মাধ্যমেই জানতে পারবে। যে উদ্দেশ্য নিয়ে সাইটটি নতুনভাবে চালু করা হলো, তা সফল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দুদকের সচিব মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন, নাসিরউদ্দিন আহমেদসহ শীর্ষ কর্মকর্তারা।