দুদকের নামে কেউ প্রতারণা করলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে কেউ আর্থিক কিংবা অন্য কোনো সুবিধা চাইলে তা সংস্থাটির প্রধান কার্যালয়ের পরিচালক (পর্যবেক্ষণ ও মূল্যায়ন) মীর মো. জয়নুল আবেদীন শিবলীর সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। যাঁর টেলিফোন নম্বর-৯৩৫২৫৫২ এবং মুঠোফোন নম্বর-০১৭১১৬৪৪৬৭৫। 

আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দুদক এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে যেকোনো আর্থিক বা অন্য কোনো সুবিধা দাবি করলে এবং একই সঙ্গে অবৈধ আর্থিক সুবিধা চাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় যোগাযোগ করারও অনুরোধ জানানো হয়েছে। এ ধরনের প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কমিশন থেকে সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।