প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ওয়াসার সদ্য অবসরে যাওয়া নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ আহমদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশন তাঁর বিরুদ্ধে এ নোটিশ জারি করে। সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদের বিরুদ্ধে চলতি বছরের মার্চে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয় অনুসন্ধান শুরু করে। দুদক তাঁর আয়কর নথি, ব্যাংক হিসাব ও বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে পর্যালোচনা করেছে। নিজস্ব প্রতিবেদক