প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পদের হিসাবের তথ্যবিবরণী চেয়ে দুদকের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে সিগমা হুদার করা রিট আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন। ফলে সাবেক মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে দেওয়া দুদকের নোটিশ বৈধ ও বহাল রইল বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান। তিনি প্রথম আলোকে বলেন, রিট খারিজের ফলে ওই নোটিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই। ইতিপূর্বে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। আইনজীবী সূত্র বলেছে, ২০০৯ সালের ১২ জানুয়ারি সম্পদের তথ্যবিবরণী দাখিল করতে সিগমা হুদাকে নোটিশ দেয় দুদক।