দুদকের ফাঁদে গ্রেপ্তার ১৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দেশের বিভিন্ন স্থানে গত তিন মাসে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুদক সূত্র জানায়, বিভিন্ন স্থানে ফাঁদ পেতে এদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী, বিআরটিএর কর্মকর্তা, একজন সিভিল সার্জন, প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী, পল্লী বিদ্যুতের ব্যবস্থাপক, কৃষি কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা রয়েছেন। দুদুক কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, প্রতিটি ফাঁদ মামলার ক্ষেত্রে দুদকের বিধি ও নির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।