প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসান উজ-জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন। দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। মামলায় আহসান উজ-জামানের বিরুদ্ধে ১ কোটি ১২ লাখ ২৮ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান উজ-জামান, তাঁর স্ত্রী সোহেলী বেগম ও মা আনিসা জামানের একক ও যৌথ মোট ২৫টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছেন অনুসন্ধান কর্মকর্তা। অথচ তিনি তাঁর আয়কর নথিতে মাত্র চারটি ব্যাংক হিসাবের তথ্য উল্লেখ করেছেন।