দুদকের মামলা বাতিলে মওদুদের আবেদন তালিকা থেকে বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল চেয়ে মওদুদ আহমদের করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও আনোয়ারুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মওদুদ আহমদের আইনজীবী আহসানুল করিম বলেন, মামলাটি বাতিলের আবেদনের ওপর আদেশের জন্য গতকাল দিন ধার্য ছিল। বেঞ্চের এক বিচারপতি বিব্রত বোধ করায় আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়। অন্য বেঞ্চে আবেদনটি নিয়ে যাওয়া যাবে বলে আদালত আদেশে উল্লেখ করেছেন। দুদক ২০০৭ সালের সেপ্টেম্বরে গুলশান থানায় মওদুদের বিরুদ্ধে মামলাটি করে।