দুদকের মামলায় আগাম জামিন পেলেন বদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রহমান বদি
আবদুর রহমান বদি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবদুর রহমানের করা জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বৃহস্পতিবার সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এবং কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আব্দুল মান্নান খানের বিরুদ্ধে করা মামলার বাদী দুদকের উপপরিচালক নাসির উদ্দিন। মাহবুবুর রহমান ও আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলার বাদী যথাক্রমে দুদকের উপপরিচালক খায়রুল হুদা ও আবদুস সোবাহান।