দুদকের মামলায় সরকারি কর্মচারীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশন নোয়াখালী জেলা কার্যালয়ের করা মামলায় ফেনীর ভূমি অফিসের পেশকার মো. জয়নাল আবেদীনকে এক মাসের সশ্রম কারাদণ্ড, তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার নোয়াখালীর বিশেষ জজ আদালত-১ এর বিচারক শিরীন কবিতা আকতার এ রায় দেন।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নিরাপদ স্বর্ণকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৪ সালের ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে ৫০০ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগে মামলা করে দুদক।