দুদকের মামলায় খোকার আগাম জামিন মঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা সিটি করপো-রেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে দুই মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। সকালে সাদেক হোসেন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। আদালতে তাঁর পক্ষে আইনজীবী রফিক-উল হক ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।গত ২৯ মার্চ দুদকের উপপরিচালক হারুনুর রশীদ খোকাসহ সাতজনের বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলা করেন। এতে দিলকুশায় একটি ভবন নির্মাণে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ৮২৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।