দুদকের মামলায় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় কুমিল্লা নগরের পদুয়ারবাজার এলাকায় অবস্থিত ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় কুমিল্লার আদালতপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদক কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবদুস সাত্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি ট্রাস্টি বোর্ড দেখে। আমরা দেখি না। কী হয়েছে, সেটাও বলতে পারব না। তবে শুনেছি দুদক এ নিয়ে মামলা করেছে। ওই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’