দুদকের মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ অনুযায়ী সম্পদ বিবরণী জমা না দেওয়ায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো।
গতকাল সোমবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং আগামী ২৮ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন জানান, ২০১০ সালের ১৯ এপ্রিল সম্পদের বিবরণ চেয়ে মাহমুদুর রহমানকে নোটিশ পাঠায় দুদক। কিন্তু তিনি সম্পদের হিসাব জমা দেননি। এরপর দুদকের উপপরিচালক নূর আহম্মেদ ২০১০ সালের ১৩ জুন গুলশান থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।