দুদকের মামলায় সাজার রায়ের বিরুদ্ধে সাংসদ বদির আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদি। ১০ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয়।
গতকাল মঙ্গলবার আইনজীবী নাসরিন সিদ্দিকা প্রথম আলোকে বলেন, এখন দুদকের মামলা শুনানির জন্য নির্ধারিত হাইকোর্টের বেঞ্চে আপিলটি উপস্থাপন করা হবে। বিষয়টি কার্যতালিকায় এলে সাংসদ বদির জামিন চাওয়া হবে। আপিলে তাঁকে খালাস দেওয়ার আরজি জানানো হয়েছে।
সম্পদের তথ্য গোপনের দায়ে ২ নভেম্বর সাংসদ আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। তবে দুদকের করা এই মামলার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।