দুদকের মামলায় সাবেক মন্ত্রী আমিনুল হকের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমিনুল হকের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক মাসের জামিন মঞ্জুর করেন। মোবাইল ফোনসেট-নির্মাতা প্রতিষ্ঠান সিমেন্সের কাছ থেকে ১৭ লাখ মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগে ৭ জুন আমিনুল হকের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম। এ মামলায় গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান তিনি। আদালতে আমিনুলের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।