দুদকের সচিব হুমায়ুন খালিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. হুমায়ুন খালিদকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। দুদকের সচিব ফয়জুর রহমান চৌধুরীকে ১৫ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে বদলি করার পর দুদকের সচিব পদটি শূন্য ছিল।