প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋণপত্র (এলসি) জালিয়াতির দুটি মামলায় সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার উপপরিচালক মোজাহার আলী সরদারের নেতৃত্বে দুদকের একটি দল গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যাংক কর্মকর্তা হলেন সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ করপোরেট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার মো. নুরুজ্জামান।
দুদক সূত্র জানায়, সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ করপোরেট শাখা থেকে ২১ কোটি ও ৫ কোটি টাকার দুটি এলসি জালিয়াতির মাধ্যমে ২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২১ মার্চ দুটি মামলা করে দুদক। মামলার তদন্তের স্বার্থে সাবেক ওই ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।