দুদকের হুঁশিয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেসব সরকারি কর্মকর্তা জনগণের সেবা পাওয়ার অধিকার খর্ব করার চেষ্টা করেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক কার্যালয়ে এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান এমন মন্তব্য করেন। জনপ্রশাসনের অনেক কর্মকর্তার কার্যক্রম প্রশংসনীয় বলে উল্লেখ করে সম্প্রতি পত্রিকায় প্রকাশিত পবা উপজেলা এসি ল্যান্ড অফিসের সেবা প্রদানের কার্যক্রমকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন তিনি।