দুদকের ৭ জনকে কারণ দর্শানোর নোটিশের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বে অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাতজন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিতে নির্দেশ দিয়েছেন সংস্থার নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি গতকাল মঙ্গলবার সংস্থার সচিব আবু মো. মোস্তফা কামালকে এ নির্দেশ দেন।
দুদক সূত্র জানায়, দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনে চেয়ারম্যান ইকবাল মাহমুদ আকস্মিকভাবে সংস্থার প্রধান কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাজে অনুপস্থিত থাকা ও সঠিকভাবে দায়িত্ব পালন না করার অভিযোগে একজন সহকারী পরিচালক, দুজন উপসহকারী পরিচালকসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর নির্দেশ দেন তিনি। এ সময় তাঁর সঙ্গে দুদকের নতুন কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম ও সচিব আবু মো. মোস্তফা কামাল ছিলেন।