দুদক-টিআইবি সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি সমঝোতা স্মারকে সই করেছে। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে স্মারকে সই করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) মো. শামসুল আরেফিন। দুই বছর মেয়াদি এ সমঝোতা স্মারকের আওতায় দুদকের সঙ্গে জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী গবেষণা, অ্যাডভোকেসি ও যোগাযোগ কার্যক্রম পরিচালনা করবে টিআইবি। অনুষ্ঠানে দুদকের দুই কমিশনার মো. সাহাবুদ্দিন ও নাসিরউদ্দিন আহমেদ, কমিশনের সচিব মাকসুদুল হাসান খান, টিআইবির উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক সুমাইয়া খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।