দুদফায় আগাম ভোট দিয়েছেন ১১২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দ্বিতীয় দফার আগাম ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয়ে আগাম ভোট গ্রহণ করা হয়। ভোট পড়েছে ৭৭টি। এ নিয়ে দুদফায় ভোট দিয়েছেন ১১২ জন। ২৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আগাম ভোট নেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার প্রথম দফায় ৩৫ জন ভোট দেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম এ গফুর প্রথম আলোকে বলেন, ভোট গ্রহণের দিন অনেকে ছুটিতে থাকবেন বলে তাঁরা আগাম ভোট দিয়েছেন। দুদফায় ১১২ জন ভোট দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে ৮৬২ জন ভোটার রয়েছেন।