দুদিন ধরে অন্ধকাের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুদিন ধরে বিদ্যুৎ নেই। স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা যায়, পিডিবি কর্তৃপক্ষ আগেই মাইকে ঘোষণা দিয়েছিল, গত বুধবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। সে অনুযায়ী ওই সাত ঘণ্টা বিদ্যুৎ ছিল না। বিকেল পাঁচটার পর বিদ্যুৎ এলেও ঘণ্টা খানেক থেকে আবার চলে যায়। এরপর গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় একবার আসে। দুই ঘণ্টা থাকার পর সন্ধ্যা সাতটা থেকে বিদ্যুতের সরবরাহ আবার বন্ধ হয়ে গেলে অন্ধকার নেমে আসে পুরো উপজেলায়। সরাইল পিডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের সরবরাহব্যবস্থায় ত্রুটি থাকায় তা মেরামতে সরবরাহ বন্ধ রাখা হয়েছে।