দুদিন পর স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে মা ও কন্যাশিশুর লাশ উদ্ধারের দুদিন পর স্বামী অসীম শীলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বৈলতলী গ্রামে বোনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গত মঙ্গলবার সকালে বোয়ালখালীর দক্ষিণ সারোয়ারতলী এলাকার শীলপাড়ার অসীম শীলের ঘর থেকে তাঁর স্ত্রী শেলী শীল ও পাঁচ বছর বয়সী মেয়ে অন্তরা শীলের লাশ উদ্ধার করে পুলিশ। ঘরের ভেতরে খাটের ওপর ছিল অন্তরার লাশ। আর ফ্যানের সঙ্গে ঝোলানো ছিল শেলীর লাশ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অসীম শীল।
এ ঘটনায় নিহত শেলী শীলের মা মিনতি রানি শীল বাদী হয়ে তাঁর মেয়ের স্বামী, শাশুড়িসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। রাতেই আসামি শাশুড়ি সবিতা রানি শীলকে গ্রেপ্তার করে পুলিশ। আরেক আসামি সুকুমার শীলকে গত বুধবার দুপুরে পটিয়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সবিতা রানির ভাই।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে চন্দনাইশের বৈলতলী গ্রামে বোনের বাড়ি থেকে অসীম শীলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।