দুদিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের দুদিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল রোববার শেষ হয়েছে। অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ সরকারের আমলেই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে বলে ঘোষণা করেন। এর আগে অর্থমন্ত্রী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। কলেজের উপপরিচালক এহতেশামুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান হয়। এতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান ছাড়াও বক্তব্য দেন অধ্যাপক এম ইকবাল আর্সলান, অধ্যাপক রুকনউদ্দিন আহমদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে মোমেন ও জাতীয় অধ্যাপক শাহলা খাতুন। সমাপনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদ এবং জীবিত মুক্তিযোদ্ধা ও চিকিৎসকদের সমঞ্চাননা দেওয়া হয়। সমঞ্চাননা পাওয়া ব্যক্তিরা হলেন: শহীদ শামসুদ্দিন, শহীদ শ্যামা কান্তি লালা, শহীদ মাহমুদুর রহমান, শহীদ কোরবান আলী প্রমুখ।