দুধ বিক্রেতাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুধে পানি মেশানোর অপরাধে মো. কামাল খাঁ নামের এক দুধ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের প্রাতবাজারে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ এমরান হোসেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, রমজান মাসে খাদ্যে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।