দুধকুমার নদে ছেড়ে দেওয়া হলো ডলফিনটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালে আটকা পড়া বিরল প্রজাতির ডলফিনটি অবশেষে ছেড়ে দেওয়া হলো দুধকুমার নদে। স্তন্যপায়ী ও সিটাসিয়া বর্গের ডেলপিনিডি পরিবারের এ ডলফিনটি লম্বায় তিন ফুট দুই ইঞ্চি, পাশে দুই ফুট এবং ওজন ২০ কেজি। গত বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে জেলেদের জালে এটি ধরা পড়ে। পরে চাদনি বাজারের একটি পুকুরে ডলফিনটির লেজ বেঁধে লুকিয়ে রেখে বিক্রির চেষ্টা করে তারা। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বন বিভাগ ডলফিনটিকে উদ্ধার করে। উল্লেখ্য, এই প্রথম একটি জীবিত ডলফিনকে উদ্ধার করে প্রকৃতিতে ছাড়া হলো। বন সংরক্ষক তপন কুমার দে জানান, বাংলাদেশের নদী ও সমুদ্রে আট প্রজাতির ডলফিন দেখা যায়। শুধু গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, পদ্মা, কর্ণফুলী ও সাঙ্গু নদীতে মাঝেমধ্যে এদের দেখা পাওয়া যায়।