দুধে পানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে দুধে পানি মেশানোর দায়ে দুই ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে আলফাডাঙ্গা উপজেলা সদরের দুধ বাজারে এ অভিযান চালান নির্বাহী হাকিম ও ইউএনও মোহাম্মদ আবুল খায়ের। আদালত দুধে পানি মেশানোর দায়ে আলফাডাঙ্গা ইউনিয়নের কুসুমদী গ্রামের মো. চুন্নু মোল্লাকে ২ হাজার এবং বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের মো. ইমন মোল্লাকে ১ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও বলেন, ওই দুই ব্যক্তির দুধে চার ভাগের এক ভাগ (১ লিটারে ২৫০ মিলি লিটার) পানি পাওয়া গেছে।