দুধের জন্য আর কাঁদবে না ছোট্ট অপ্সরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপ্সরী।
অপ্সরী।

ছোট্ট অপ্সরী দুধের জন্য আর কাঁদবে না। অপ্সরীর বাবা কামরুল হাসান জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাত্র চার মাস বয়সী অপ্সরী মারা গেছে।
এই অপ্সরীকে নিয়ে প্রথম আলো অনলাইনে গত ১৯ সেপ্টেম্বর ‘দুধের জন্য কাঁদছে ছোট্ট অপ্সরী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর কয়েকজন মা অপ্সরীকে বুকের দুধ খাইয়েছেন। তবে তাঁদের পক্ষেও নিয়মিত বুকের দুধ খাওয়ানো সম্ভব হয়নি। তাই পরে বাধ্য হয়ে অপ্সরীকে বাইরের খাবার খাওয়াতে হয়।
অপ্সরীর বাবা জানালেন, অক্টোবরে অপ্সরী বাসায় ফেরে। তারপর তার ওজন বেড়েছে। অন্যান্য সব কিছুই ছিল স্বাভাবিক। এক সপ্তাহ আগে অপ্সরীর ডায়রিয়া হয়। তা ভালোও হয়। কিন্তু খাবার হজম করতে পারত না। অবস্থা খারাপ হলে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা কিছু পরীক্ষা করতে বলেন। তবে সবকিছু করার আগেই অপ্সরী সবাইকে ছেড়ে চলে গেল।