দুধের মূল্য কমায় খামারিদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন (মিল্ক ভিটা) ১ ফেব্রুয়ারি থেকে খামারিদের কাছ থেকে সংগৃহীত দুধের দাম লিটারপ্রতি ২ টাকা ৫ পয়সা কমিয়ে দিয়েছে। কর্তৃপক্ষ বলেছে, প্রতিবছর এই সময়ে উৎপাদন বেশি হওয়ায় দুধের দাম কমানো হয়ে থাকে। তবে এ নিয়ে খামারিরা অসন্তুষ্ট।
সংগ্রহ মূল্য কমানো-সংক্রান্ত একটি চিঠি গতকাল মঙ্গলবার মিল্ক ভিটার সব দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি বরাবর পাঠানো হয়েছে।