দুধের সম্পূরক মূল্য প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমবায়ীদের মধ্যে দুধের সম্পূরক মূল্য প্রদান উপলক্ষে সমন্বয় সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্ক ভিটা কারখানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা। মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ হাসিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান, মিল্ক ভিটার পরিচালক আব্দুল হামিদ, সাজ্জাদ হায়দার লিটন, নাজিম উদ্দিন হায়দার, মিল্কভিটার সাবেক চেয়ারম্যান হাসিব খান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সমবায় সমিতির সদস্য এ অঞ্চলের ৬০০ প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারীর মধ্যে প্রায় দেড় কোটি টাকার চেক বিতরণ করা হয়।