দুপক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে ঘর নির্মাণকে কেন্দ্র করে গতকাল দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, পুনর্বাসনকেন্দ্রের ১ নম্বর ওয়ার্ডের রোকন মিয়ার সঙ্গে জাহাঙ্গীর মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। গতকাল দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর রাজমিস্ত্রি নিয়ে রোকন মিয়ার ঘরের ছাদ ভেঙে ঘরের দেয়াল নির্মাণ করতে যান। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে রোকনসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।