দুপক্ষের পৃথক প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানের জনসভা সফল করতে নগর বিএনপির বিবদমান দুই পক্ষ গতকাল শনিবার বিকেলে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে পাল্টাপাল্টি প্রস্তুতি সভা করেছে। কাল সোমবার লালদীঘি ময়দানে নগর বিএনপি সমাবেশ ডেকেছে। দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম নগর বিএনপির দুটি পক্ষ আছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং অন্য পক্ষের নেতৃত্বে আছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকেল তিনটায় নাসিমন ভবনে প্রথম প্রস্তুতি সভা করেন নোমানের অনুসারীরা। এরপর একই জায়গায় আলাদা করে আরেকটি প্রস্তুতি সভা করে খসরুর অনুসারীরা। কাল সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য দেওয়ার কথা আছে।দলীয় সূত্র জানায়, নোমান অনুসারীদের সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলম। এতে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিমউদ্দিন, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর ও আবদুস সাত্তার, নগর যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম প্রমুখ বক্তৃতা করেন। এম এ সবুর বলেন, ‘খন্দকার মোশাররফের জনসভা সফল করার দায়িত্ব আমাদের। এ জন্য আমরা দলীয় কার্যালয়ে বসে প্রস্তুতি সভা করেছি।’ খসরুর অনুসারী হিসেবে পরিচিত নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী বলেন, ‘খন্দকার মোশাররফের জনসভা সফল করতে আমাদের স্থানীয় নেতারা বিকেল পাঁচটায় নাসিমন ভবনে প্রস্তুতি সভা করেন।রাউজানের মেয়রকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ: উত্তর জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে, রাউজান পৌরসভার নির্বাচিত মেয়রকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। গতকাল বেলা ১২টায় জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, নির্বাচিত মেয়রসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।