দুপচাঁচিয়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ার পরাণপুর গ্রামে আরাফাত তালুকদার (৬) নামের এক স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

আরাফাত পরাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। সে প্রবাসী দুলাল তালুকদারের ছোট ছেলে।

আরাফাতের মা ফাহিমা খাতুন প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনার দিন ইফতারের পর থেকে আরাফাত নিখোঁজ হয়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১১টার দিকে পাশের পোড়াঘাটা গ্রামের ময়েজ মিয়ার বাড়ির পেছনের বাঁশঝাড়ে দুই হাত পেছনে বাঁধা অবস্থায় আরাফাতের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে রাতেই লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, প্রাথমিকভাবে হত্যার কোনো ক্লু পাওয়া যায়নি।