দুপচাঁচিয়া থানার ওসি ক্লোজড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।গত ৩ মার্চ হরতালে জামায়াত-শিবির যে তাণ্ডব চালিয়েছে, তা ওসি মনিরুলের দায়িত্বে অবহেলার কারণে সম্ভব হয়েছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহামঞ্চদ নাসিম গত শুক্রবার দুপচাঁচিয়ায় এসে ঘটনাস্থল পরির্দশন করেন। এর এক দিন পরই ওসিকে ক্লোজড করা হলো। ওই হরতালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা থানা ঘেরাও ও ভাঙচুর করেন। তা ছাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান খানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান, সিপিবি নেতা আবুল বাশারের বাড়ি, জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান ও সংখ্যালঘু প্রভাত রতন দাসের ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তাঁরা। এ ব্যাপারে দুপচাঁচিয়া থানায় ১০টি মামলা হয়েছে।