প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপচাঁচিয়া পৌরসভার ১৩ লক্ষাধিক টাকা আত্মসাতের মামলায় পৌরসভার মেয়র ও বিএনপির থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং পৌর সচিব কার্তিক চন্দ্র দাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বগুড়ার বিশেষ জজ আদালতের বিচারক মো. আবদুল মতিন গত মঙ্গলবার এ আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম বিভিন্ন সময় ভুয়া অনুদান, ৬০টি ভুয়া প্রকল্প গ্রহণ, টিভি ও গাড়ির যন্ত্রাংশ ক্রয় এবং মাটি ভরাটের প্রকল্প দেখিয়ে এবং ইজারার টাকা ব্যাংকে জমা না দিয়ে ১৩ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকা পৌর সচিবের সহায়তায় আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে পৌরসভার তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসেন ২০০৭ সালের ২৩ অক্টোবর একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল বাছেদ অভিযোগপত্র দাখিল করেন।