দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন নষ্ট ১০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন ১০ বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এ অবস্থায় চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। জরুরি প্রয়োজনে তাদের ২৫ কিলোমিটার দূরে জেলা শহরে গিয়ে এক্স-রে করাতে হচ্ছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় এই এক্স-রে মেশিন সরবরাহ করে। এরপর এটি কয়েকবার নষ্ট হলেও তা মেরামত করে কাজ চলেছে বেশ কয়েক বছর। ২০০৩ সালে এটি নষ্ট হওয়ার পর থেকে তা সচল করা যায়নি। আশপাশের কয়েকটি উপজেলার সঙ্গে দুপচাঁচিয়ার যোগাযোগব্যবস্থা ভালো। তাই এ উপজেলায় লোকজনের চাপও বেশি। রোগীদের চাপের মুখে কর্তৃপক্ষ নতুন একটি এক্স-রে মেশিনের জন্য আবেদন করলেও আজ পর্যন্ত পাওয়া যায়নি।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উম্মে কুলসুম বলেন, নতুন মেশিনের জন্য আবেদন করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সিভিল সার্জন খলিলুর রহমান বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে ডিজি মহোদয়কে অবহিত করেছি। খুব শিগগির সমস্যা সমাধানের ব্যবস্থা হবে।’