দুপচাঁচিয়ায় আ. লীগ-বিএনপি সমানে সমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দুটি ইউনিয়নে আওয়ামী লীগ ও দুটিতে বিএনপির মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্যটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সুদীপ কুমার রায় আজ শনিবার রাত পৌনে ১০টায় এই বেসরকারি ফল ঘোষণা করেন। এর আগে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী শাহ মো. আবদুল খালেক এবং জিয়ানগর ইউনিয়নে একই প্রতীক নিয়ে আবদুল হাকিম নির্বাচিত হন। চামরুল ইউনিয়নে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান আলী ও গোবিন্দপুর ইউনিয়নে একই প্রতীক নিয়ে এস এম হেলাল জয় পান। আর দুপচাঁচিয়া সদর ইউনিয়নে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হোসেন।