দুপচাঁচিয়ায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে গত মঙ্গলবার ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া দুর্বৃত্তদের আগুনে এক আওয়ামী লীগ নেতার গোয়ালঘরসহ তিনটি বড় খড়ের স্তূপ পুড়ে গেছে।
এলাকার অনেকে ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার ঘোষণার পর মঙ্গলবার রাতে ওই আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া রাতেই দুর্বৃত্তরা ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের বাড়ির সামনে আগুন ধরিয়ে দেয়। এতে মনোয়ারের গোয়ালঘরসহ তিনটি খড়ের পালা (স্তূপ) পুড়ে যায়।
মনোয়ার হোসেন মুঠোফোনে জানান, বিএনপি বা জামায়াতের নেতা-কর্মীরাই ওই হামলা চালিয়েছেন। বিষয়টি রাতেই থানায় জানানো হয়েছে। তবে উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ দাবি করেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ওই ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেঞ্চদ জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।