দুপচাঁচিয়ায় আন্ত ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ ও ক্রিকেট একাডেমির যৌথ আয়োজনে দ্বিতীয় আন্ত ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ নুরুল ইসলাম তালুকদার।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মজিদ, সাবেক কমান্ডার মাহবুবার রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম সাহিদ।
খেলায় গুনাহার ইউনিয়ন দল ৩ উইকেটে তালোড়া ইউনিয়ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে ছয়টি ইউনিয়ন ও দুটি পৌরসভা অংশ নেয়।