দুপচাঁচিয়ায় কলেজ মাঠে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া সরকারি শাহ এয়তেবারিয়া কলেজ মাঠে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে ৪৮ ঘণ্টা ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তালোড়া আদর্শ যুব সংঘ কলেজ মাঠে ১৩তম তাফসিরুল মাহফিল করার জন্য ১ ও ২ ডিসেম্বর (গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার) কলেজ কর্তৃপক্ষের অনুমতি নেয়। গতকাল ওই মাঠে তালোড়া ইউনিয়ন ছাত্রলীগ প্রস্তুতিমূলক সভা ও আজ শুক্রবার কর্মী সম্মেলন করার জন্য কলেজের অধ্যক্ষ ও উপজেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করে। এতে এলাকায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাছরিন আক্তার গতকাল দুপুর থেকে ৪৮ ঘণ্টার জন্য ওই মাঠে ১৪৪ ধারা জারি করেন।