দুপচাঁচিয়ায় চাতাল শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপচাঁচিয়া উপজেলা সদরের জাহানারা কামরুজ্জামান কলেজ রাস্তার পাশে শনিবার সন্ধ্যায় এক চাতালশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিক আরিফুল ইসলাম (২৫) নাটোরের সিংড়া উপজেলার কলম গ্রামের আবুল প্রামাণিকের ছেলে। তিনি উপজেলা সদরের ধাপসুলতানগঞ্জ হাটের আবদুল আজিজের চাতালে শ্রমিকের কাজ করতেন।এ ব্যাপারে আবুল প্রামাণিক বাদী হয়ে সাবেক পৌর কাউন্সিলর দিলবর হোসেন ও আজিম উদ্দিন প্রাংসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়েছে।