দুপচাঁচিয়ায় চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপসুলতানগঞ্জ হাট থেকে গত সোমবার চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার পোঁওতা গ্রামের রুহুল আমিন (২০) ও জাকারিয়া (২১)।পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুনাহার ইউনিয়নের পোঁওতা গ্রামের বিয়েবাড়ি থেকে ৫ জুন রাতে একটি মোটরসাইকেল চুরি হয়। সোমবার দুপুরে মোটরসাইকেলটি ধাপসুলতানগঞ্জ হাটে বিক্রির সময় ক্রেতারা মোটরসাইকেলটি চোরাই সন্দেহে বিক্রেতা দুই যুবককে আটক করেন। তাঁদের স্বীকারোক্তি নিয়ে মোটরসাইকেলের মালিক একই এলাকার আনোয়ার হোসেনকে খবর দেওয়া হয়। আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটি শনাক্ত করে পুলিশকে খবর দিলে পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।গ্রেপ্তারকৃত রুহুল আমিন আশুঞ্জা বানিয়াদীঘি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং জাকারিয়া উনাহত সিংড়া মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র বলে পুলিশকে জানিয়েছেন।দুপচাঁচিয়া থানার ওসি নূর ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা ও রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।