দুপচাঁচিয়ায় ছাত্রদলের কমিটি ঘোষণা জুতা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর পর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি থেকে বাদ পড়া নেতারা গত বৃহস্পতিবার বিকেলে জুতা মিছিল করেছেন।দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ আট বছর পর গত ৬ মার্চ উপজেলা মিলনায়তনে কর্মী সম্মেলনে উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি গঠনের জন্য ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ড কমিটির নেতাদের কাছে গোপন ফরমের মাধ্যমে মতামত গ্রহণ করা হয়। এর আট মাস পর ২৬ অক্টোবর স্থানীয় একটি পত্রিকার মাধ্যমে উপজেলা ও পৌর ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি প্রকাশ করা হয়। নতুন এ কমিটি থেকে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বাদ পড়েন। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোজাফফর রহমান বলেন, তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা করে স্থানীয় সাংসদ ও জেলা ছাত্রদলের নেতাদের ভুল বুঝিয়ে সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি করা হয়েছে।