দুপচাঁচিয়ায় ভটভটি উল্টে চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপচাঁচিয়া-ক্ষেতলাল সড়কের খোলশ এলাকায় গত বুধবার রাতে একটি ভটভটি উল্টে এর চালক আরিফুল ইসলাম (১৮) নিহত হয়েছেন। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নসিরপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সবজি নিয়ে দুপচাঁচিয়ায় আসার পথে ভটভটিটি উল্টে যায়। এতে চালক আরিফুল ভটভটির নিচে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোবারক আলী দুর্ঘটনার কথা স্বীকার করেছেন।