দুপচাঁচিয়ায় মুখোমুখি বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় রাজনীতিতে জোটবদ্ধ হলেও বগুড়ার দুপচাঁচিয়ায় ইউপি নির্বাচনকে ঘিরে বিএনপি ও জামায়াত মুখোমুখি অবস্থান নিয়েছে। আলাদাভাবে দেওয়া দুই দলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন।গোবিন্দপুর ইউপির জামায়াত-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান বলেন, ‘আমার এলাকায় বিএনপির নেতারা প্রকল্পের অনিয়ম করে মোটা অঙ্কের টাকা আত্মসার্যা করেছেন। নির্বাচন শুরু হতে না হতেই আমার ইউনিয়নের বিএনপির প্রার্থী টাকা দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।’ এই ইউপির বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল মোত্তালেব পাল্টা অভিযোগ করে বলেন, ‘জামায়াতের প্রার্থী মজিবর রহমান কোনো দিনও সত্যি কথা বলেন না। তত্ত্বাবধায়ক সরকারের সময় সামরিক বাহিনীর এক কর্মকর্তাকে বাড়িতে রেখে মানুষকে মামলার ভয় দেখিয়ে বহু টাকা লুটপাট করেছেন।’বিএনপি দলীয় সাংসদ আব্দুল মোমিন তালুকদার বলেন, ‘এখনো নির্বাচনের অনেক সময় আছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে জামায়াতের সঙ্গে বসেই প্রার্থী ঠিক করা হবে।’