দুপচাঁচিয়ায় শিশুসহ ৩০ ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় প্রচণ্ড রোদ ও দাবদাহে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত চার দিনে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুসহ ৩০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া প্রতিদিন আরও অনেক রোগী স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ থেকে ব্যবস্থাপত্র ও ওষুধ নিচ্ছে।
বহির্বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান বলেন, গত কয়েক দিনের গরমে রোগীদের ভিড় বেড়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, প্রচণ্ড গরমে রাস্তাঘাটে লোকজন তৃষ্ণা নিবারণে অস্থির হয়ে পড়ে। তখন রাস্তায় যে পানীয় পায় তাই পান করে। এসব পানীয় তৈরিতে যে পানি ব্যবহার করা হয়, তা বেশির ভাগ সময় স্বাস্থ্যকর হয় না। এসব পানির কারণে ডায়রিয়া হচ্ছে বেশি। তা ছাড়া এ গরমে পানি বেশি খেতে হবে। শ্রমিকদের মাঝেমধ্যে স্যালাইনের পানি খাওয়ার পরামর্শ দেন তিনি।